,

ছেলেসহ রাগীব আলীর বিরুদ্ধে সমন

 

 

নিজস্ব প্রতিবেদক : শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। জনস্বার্থে করা এক মামলায় বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াসউদ্দিন তালুকদার জনস্বার্থে মামলাটি করেন।

ragiib_50180
সিলেটের তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল ও আত্মসাতের অভিযোগে করা দুটি মামলায় আগেই রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।

মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী সমন জারির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, রাগীব আলী ও আবদুল হাইকে মামলার পরবর্তী তারিখ আগামী ৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, রাগীব আলী সিলেট থেকে প্রকাশিত সিলেটের ডাক-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি। তার ছেলে আবদুল হাই ওই পত্রিকার সম্পাদক। তারাপুর চা-বাগান দখল ও আত্মাসাৎ মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদ জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে গুরুত্ব দিয়ে প্রকাশিত হলেও রাগীব-হাইয়ের মালিকানাধীন পত্রিকায় কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এতে সিলেটের ডাক-এর পাঠক বঞ্চিত হয়েছেন।

১০ আগস্ট সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তারাপুর চা-বাগান দখল ও প্রতারণামূলকভাবে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রাগীব আলী ও আবদুল হাইসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ওই দিন সন্ধ্যায় রাগীব আলী ছেলেকে নিয়ে সিলেটের জকিগঞ্জ হয়ে ভারতের করিমগঞ্জ পালিয়ে যান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা