,

সাড়ে ৪ হাজার কোটি টাকায় টেলিটকের বিস্তার: তারানা

 

নিজস্ব প্রতিবেদক : আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত গ্রামেগঞ্জে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন খাত থেকে সাড়ে চার হাজার কোটি টাকার অর্থায়ন আসছে বলেও জানান তিনি।

tara_50153_0

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নতুন কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নতুন অর্থায়নের মূল লক্ষ্য নেটওয়ার্ক সম্প্রসারণ ও লোকবল বৃদ্ধির মাধ্যমে টেলিটককে প্রতিযোগিতায় সক্ষম করে তোলা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্ক। কারণ গ্রামেগঞ্জে নেটওয়ার্ক না পেলে গ্রাহকরা বাধ্য হয়ে অন্য অপারেটরে চলে যাবে।

ইতোমধ্যেই ৬১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, এই অর্থায়ন যখন শুরু হবে তখন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করতে পারব। জনবলের যে সঙ্কট রয়েছে সেটাও দূর করা যাবে।

তিনি বলেন, নিজস্ব অর্থয়নে ৭০০ কোটি টাকার একটি প্রকল্প শুরু হয়েছে। আরেকটি তিন হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। সেটি অনুমোদিত হলে ইউনিয়ন, গ্রাম পর্যায়েও থ্রিজি সেবা যাবে।

গ্রাহকদের টেলিটক সিম ব্যবহারের আগ্রহ রয়েছে জানিয়ে তারানা বলেন, ২০১৮ এর মধ্যে নেটওয়ার্কের পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা গেলে টেলিটক খুব শক্তপোক্তভাবে বাজারে প্রতিযোগিতা করতে পারবে।

সদ্যপ্রণীত পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারির মধ্যে ২০টি গ্রাহক সেবাকেন্দ্র চালুর পরিকল্পনা নিয়েছে টেলিটক। সে হিসাবে প্রতি মাসে তিনটি করে সেবাকেন্দ্র চালু করতে হবে। আগস্ট ও সেপ্টেম্বর মাসের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে বলে জানান টেলিটক কর্মকর্তারা।

অনুষ্ঠানে দুটি ডাটা কার্ড সেবারও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এগুলো হলো- ৯ টাকায় ৫০ এমবি, ১৯ টাকায় ১২৫ এমবি। এছাড়া ফেইসবুকের এক ফলোয়ারের অব্যাহত অনুরোধে সাড়া দিয়ে চলতি ঈদেই ৫০ টাকায় এক জিবি ইন্টারনেট একমাসের মেয়াদসহ চালুর জন্য টেলিটক কর্মকর্তাদের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
সাড়ে ৪ হাজার কোটি টাকায় টেলিটকের বিস্তার: তারানা

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরীতে টেলিটকের এটি ২৪তম কাস্টমার কেয়ার। অপারেটরটির সব গ্রাহকসেবা কেন্দ্রের ঠিকানা জানা যাবে এই লিংক থেকে: http://www.teletalk.com.bd/customerCareTable.jsp?type=center&menuItem=25001

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে