,

আইসিটি খাতের ব্যবসা প্রসারে বাণিজ্য সচিবের আশ্বাস

 

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য সম্প্রসারণসহ আইসিটি খাতে নতুন বিনিয়োগ ও পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রফতানি সহজীকরণ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ্ আল মামুনের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাকের একান্ত বৈঠক হয়েছে।

ict_50164

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিসিএস সভাপতি সিনিয়র সচিবের কাছে আইসিটি খাতে নতুন বিনিয়োগ ও পণ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রফতানি সহজীকরণ বিষয়াদি সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন।

পেশকৃত প্রস্তাবসমূহ পর্যবেক্ষণ করে এ ধরণের উদ্যোগের জন্য তিনি বিসিএস সভাপতির প্রসংশা করেন। তিনি বেসরকারি খাতের এ উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য সরকারের তরফে সহায়তা করার আশ্বাসও দেন।

প্রস্তাবিত বিষয়াদি নিয়ে দ্রুততার সাথে অগ্রসর হওয়ার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বিসিএস সভাপতিকে পরামর্শ প্রদান এবং ঈদ পরবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ আইসিটি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনায় মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে