বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে কোরবানির পশুর হাট!

untitled-1নিউজ ডেস্ক : হাটে গিয়ে কোরবানির গরু বেছে কিনতে চাইলেও অপরিচ্ছন্নতা ও ভিড়ের কারণে যেতে পারেন না নাজিবা হাসিন। কিন্তু তাঁর শখ কোরবানির গরু দেখে কিনবেন। তিনি বলেন, ‘মেয়েদের জন্য হাটে গিয়ে গরু কেনার পরিবেশ থাকে না। কিন্তু আমি কোরবানির গরু নিজে পছন্দ করে কিনতে চাই। এ জন্য অনলাইনে দেখে গরু কেনা আমার জন্য সহজ।’

যানজট থেকে বাঁচতে ও সময় বাঁচাতে গত দুই বছর ধরে অনলাইনে কোরবানির গরু কিনছেন ব্যবসায়ী মো. হাসান ফারহান। এ ছাড়া হাটে গিয়ে কেনার চেয়ে অনলাইনে দেখে সরাসরি কেনার পক্ষে তাঁর মত। তিনি বলেন, ‘বছরে একবারই গরু কোরবানি দিচ্ছি, সেটা যেন মনের সন্তুষ্টি নিয়ে দিতে পারি,সে জন্য অনলাইনে গরু কিনি। অনলাইনে যে প্রতিষ্ঠানের কাছ গরু কিনেছি, তা রোগমুক্ত ও অরগানিক।’

নাজিবা ও হাসান কোরবানির গরু কিনেছেন সাদিক এগ্রো থেকে। এর পরিচালকের সঙ্গে তাঁদের পরিচয় ও যোগাযোগ আছে। এ কারণে তাঁরা রোগমুক্ত ভালো গরু কেনার ব্যাপারে দুশ্চিন্তামুক্ত। এ ছাড়া কোরবানির আগের দিন পর্যন্ত গরু রাখার ব্যবস্থাও সংস্থাটি করেছে ফলে তাঁরা কোরবানি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন।

সাদিক এগ্রোর পরিচালক মো. সদরুদ্দিন বলেন, হাটে কাদামাটি না মাড়িয়ে ভিড় ঠেলে না গিয়ে অনেক ক্রেতারা এখন পছন্দ অনলাইনে কোরবানির গরু কিনছেন। সুবিধা থাকায় নারীরাও কোরবানির গরু কিনতে আসছেন। তিনি বলেন, তাঁদের খামারে দেশি-বিদেশি মিলে ৪০০ গরু আছে। এখানে তারা অরগানিক গরু বিক্রি করেন। কোনো ইনজেক্টেড গরু রাখেন না। এখানে গরুর ওজন মাপার যন্ত্র আছে। এর সঙ্গে তিনি যোগ করলেন, পাঁচ বছর আগে ফেসবুকে তাঁরাই প্রথম কোরবানির গরু বিক্রির বিজ্ঞাপন দেন। এরপর বিক্রয় ডটকম এবং সেলবাজারের মাধ্যমে বিক্রয় শুরু করেন। এভাবে অনলাইনে গরু বিক্রিতে ক্রেতাদের খুব ভালো সাড়া পান।

সাদিক এগ্রোর পরিচালক বলেন, রোজার ঈদের পর থেকেই অনলাইনে কোরবানির গরুর অর্ডার পান। ক্রেতারা অনলাইনে দেখে কিছু বুকিং মানি জমা দিয়ে অর্ডার দেন। তারপর নেওয়ার আগে যদি দেখেন যেমনটা পছন্দ করেছিলেন সে রকম না, তখন পরিবর্তন করে নেওয়ার সুযোগ তারা দিয়ে থাকেন। এ ছাড়া সাদিক এগ্রো থেকে গরু কিনে ক্রেতা ঈদের আগের দিন পর্যন্ত রাখার সুযোগ পাবেন। তবে আগে নিয়ে যেতে চাইলে তারা গরুর খাবার সঙ্গে দিয়ে দেন।

গত ১৭ আগস্ট থেকেই অনলাইনে কোরবানির গরুর বিজ্ঞাপন দেওয়া শুরু করে বিক্রয় ডটকম। প্রতিষ্ঠানটির বিপণন পরিচালক মিশা আলী বলেন, এ বছর ক্রেতারা দেশের বিখ্যাত ‘মীর কাদিম’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’ গরু তাঁদের কাছ থেকে কিনতে পারবেন। এই গরুগুলোকে সেরা জৈব খাদ্য দেওয়া হয়েছে। কোনো ক্ষতিকর ইনজেকশন দেওয়া হয়নি। ফলে এর মাংস সুস্বাদু ও স্বাস্থ্যকর হবে।

বিক্রয় ডটকম-এর বিপণন পরিচালক মিশা আলী বলেন, বিক্রয় ডটকমের মাধ্যমে এবার ক্রেতারা ক্রয়মূল্য থেকে ৭০ শতাংশ মূল্যছাড়ে গরু ছাড়াও কোরবানির পশুগুলো কিনতে পাবেন। এ ছাড়া বিক্রয় ডটকম তাদের সদস্যদের Sheba.xyz থেকে পরিবহনসেবা, পশু জবাইয়ের সরঞ্জামসহ পশু জবাইয়ের জন্য কসাই সরবরাহ করবেন।

অনলাইনে কোরবানির পশু কেনার আরও কয়েকটি ওয়েবসাইটের মধ্যে আছে সেলবাজার ডটকম, আমাদের ই-শপ, ক্লিক বিডিডট কম। প্রত্যেকেই ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফার দিচ্ছে।

খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকায় ১১ বছর ধরে অস্থায়ী কোরবানির পশুর হাট পরিচালনার দায়িত্বে আছেন বেলাল হোসেন সেলিম। তিনি অনলাইনে কোরবানির পশু কেনাকাটার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি মনে করেন, অনলাইন সহজলভ্য হওয়ায় কিছু ক্রেতা সেখান থেকে কেনাকাটা করছেন। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ