,

জেদ্দায় তারেক ও তার স্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ

1121462_নিউজ ডেস্ক : জেদ্দায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য পৃথকভাবে সৌদি আরবে গিয়েছেন তিনি। সৌদি আরব স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন স্থানিও প্রশাসন।

এদিকে ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানরা। জানা যায়, ২৯ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।

পবিত্র হজ পালন উদ্দেশ্য হলেও বিএনপির চেয়ারপারসন ও তার ছেলে তারেক রহমানের মধ্যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সাংগঠনিক বিষয় নিয়ে শলাপরামর্শ হবে বলে জানিয়েছে বেশ কিছু সূত্র। দলে নতুন নেতৃত্ব নিয়ে আসা, চাঙা করে দলকে সরকারবিরোধী আন্দোলনে কিভাবে সক্রিয় করা যায় তা স্বাভাবিকভাবেই বিএনপির এ শীর্ষ দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক অঙ্গনেও তাদের এ আলোচনা নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা