,

শাহজালালে ৩০ সোনার বারসহ বিমান মেকানিক গ্রেপ্তার

 

 

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি সোনার বারসহ বাংলাদেশ বিমান এয়ারলাইনসের এয়ারক্রাফট মেকানিক মো. লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।বুধবার রাতে অভিযান চালিয়ে ওই বিমান কর্মীর জুতার ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

gold1473302873

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান  জানান, জব্দ করা সোনার বারগুলোর ওজন ৩ দশমিক ৪৫ কেজি। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটক বিমানকর্মী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট নম্বর-ইকে ৫৮৬ এর ভেতরে ২৩ নম্বর সিট থেকে সোনার বারগুলো সংগ্রহ করে এবং তা তার জুতোয় লুকিয়ে ফেলে। শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই বিমানকর্মীর দেহ তল্লাশি করে বারগুলো উদ্ধার করে। তিনটি প্যাকেটে মোট ৩০টি বার লুকিয়ে রাখা ছিল। প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। সে হিসেবে বারগুলোর মোট ওজন ৩ কেজি ৪৫ গ্রাম। এর মূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে লিয়াকত আলী জানায় তিনি বিকেল ৫টা ৪০মিনিট থেকে ইকে ফ্লাইট ৫৮৬ অবতরণের পর ক্লিনিংয়ের কাজ তদারকি করছিলেন। আরো তথ্য সংগ্রহ করে প্রকৃত দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মেকানিক লিয়াকত আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা