,

মহাসড়কগুলো যানজটমুক্ত রাখার পরামর্শ

Govtনিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং মহাসড়কগুলো যানজটমুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটি সভাপতি মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে মহা সড়ক যানজটমুক্ত রাখা এবং বিআরটিসির বাস নির্বিঘ্নে চলাচল ও যাত্রী সেবা নিশ্চিতকরণ বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক পথে যাতায়াতকারী যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্নে করা, জনস্বার্থ বিবেচনায় যানজট নিরাসনে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও লরী চলাচল বন্ধ রাখা হবে। (খাদ্য ও পচনশীল দ্রব্য, ঔষধ ও জ্বালানী বহনকারী যানবাহন, কাঁচা চামড়া এর আওতামুক্ত থাকবে) এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে।

সভায় আরো জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীদের নিকট থেকে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া নেয়া. অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা, মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা এবং সড়ক-মহাসড়কের ১৬টি পয়েন্টে পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য ১ হাজার রোভার স্কাউট নিয়োজিত করা হবে।

মহাসড়কের পাশে পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষ্যে কোনভাবেই যেন গরুর হাট বসতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয় ।

সভায় ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে গৌরিপুর পর্যন্ত বিআরটিসির বাস চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআরটিসির চেয়ারম্যান, বিআরটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা