,

শ্বশুরবাড়িতে ফিরেছেন বাবুল আক্তার

0950512015_08নিজস্ব প্রতিবেদক : সাবেক এসপি বাবুল আক্তার তাঁর শ্বশুরবাড়িতে ফিরেছেন। চাকরি থেকে অব্যাহতি পাওয়ার প্রজ্ঞাপন জারি হওয়ার পর তিনি শ্বশুরবাড়িতে ছিলেন না। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি বলেন, ‘আমি শ্বশুরবাড়িতে আছি।’

গতকাল মঙ্গলবার চাকরি থেকে বাবুল আক্তারকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ যদিও বাবুল ও তাঁর শ্বশুরের ভাষ্য, স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে তিনি পদত্যাগপত্রে সই করেছিলেন।

মাহমুদা খানম মিতু হত্যার বিচার চেয়েছেন মা শাহিদা মোশাররফ। আজ রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসায় তিনি বলেন, ‘বিচার কই, বিচার তো দেখি না। আমি দায়ী হলে আমার বিচার হোক, বাবুল দায়ী হলে ওরও বিচার হোক। কিন্তু বাবুল দায়ী হবে কেন?’

তবে ওই সময় বাবুল আক্তার বা তাঁর শ্বশুর মোশাররফ হোসেন কেউই বাসায় ছিলেন না। তাঁরা কোথায় আছেন, এ ব্যাপারে শাহিদা মোশাররফ কিছু বলতে পারেননি।

এরপর রাতে বাবুল আক্তার বাড়ি ফিরেছেন বলে জানান।

গত ৫ জুন সকালে চট্টগ্রামে বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি করে হত্যা করা হয়। এরপর বাবুল আক্তার দুই সন্তানকে নিয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে চলে আসেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা