বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধে আইসিটি আইন সংশোধন হবে’

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে আইসিটি আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

ba85b040a30f87b10656d49347e37f24-57cfe38735a9b

জামায়াতের রাজনীতি বন্ধ করা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বর্তমান আইসিটি আইন যখন প্রণয়ন করা হয়, তখন জামায়াতের কোনও কর্মকাণ্ড ছিল না। কাজেই ওই সময়ের আইনে রাজনৈতিক দল বা জঙ্গিবাদ দমন সম্পর্কে কিছুই বলা নেই। যেহেতু ট্রাইব্যুনাল রায় দিয়েছেন, জামায়াত ইসলামী একটি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী দল, তাই জামায়াতের বিচার প্রসঙ্গটি সামনে এসেছে। এখন রাজনৈতিক দল হিসাবে জামায়াত নিষিদ্ধের বিষয়টি আইসিটি আইনে আন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা হবে।’

 

ছাত্র শিবির নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান, ‘বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’

প্রধান বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার বিষয়ে রায় দিয়েছেন। এ বিষয়ে আপনি কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়েও আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবো। এই ট্রাইব্যুনাল সম্পর্কে জনগণ যা চাইবে, সেটি আমি তাকে বুঝাবো।বুঝানোর সময় যদি তার হাতে-পায়ে ধরতে হয়, তবে তাই করবো।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ