,

মরদেহ শনাক্তে মর্গে এসেছিলেন মেজর জাহিদের বাবা

 

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জেএমবি’র প্রশিক্ষক মেজর জাহিদুল ইসলাম ওরফে মেজর মুরাদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এসেছিলেন তার বাবা পুলিশের সাবেক পরিদর্শক নূরুল ইসলাম। সঙ্গে ছিলেন এক আত্মীয়। মর্গের একটি সূত্র জানায়, বুধবার বেলা পৌনে একটার দিকে জাহিদের বাবা এসে বলেন, ‘আমরা মেজর জাহিদের লাশ দেখতে চাই।’ এভাবে লাশ দেখা যাবেনা, পুলিশের অনুমতি লাগবে জানালে তারা সেখান থেকে চলে যান।

611d3df9eb2960090b33e9cc4a3a2721-57d00ed029236

এদিকে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বলেছেন, ‘মুরাদের স্বজন পরিচয়ে তাদের কাছে এখনও কেউ আসেননি।’

উল্লেখ্য,গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় প্রথমে অভিযান চালায় রূপনগর থানা পুলিশ। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটি) ইউনিট ও ডিবি এ অভিযানে যোগ দেয়। এ অভিযানে জেএমবির প্রশিক্ষক জঙ্গি মুরাদ নিহত এবং পুলিশের চার কর্মকর্তা আহত হন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা