,

স্বামীর নাম বাদ, মেমোরি চিপে থাকবে রঙিন ছবি

 
নিজস্ব প্রতিবেদক : স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ৩ অক্টোবর থেকে বিতরণ শুরু হবে। এ কার্ডে স্বামীর নাম বাদ দেওয়া হচ্ছে। তবে আগের মত সাদকালো ছবি থাকছে। মেমোরি চিপে থাকবে রঙিন ছবি।

 

full_1574691783_1473158529

নির্বাচন কমিশন সূত্র জানায়, পুরুষের জাতীয় পরিচয়পত্রে কেবল বাবা ও মায়ের নাম। বিবাহিত নারীর ক্ষেত্রে বসে স্বামীর নাম। বিবাহ বিচ্ছেদ হলে অথবা স্বামীর নাম পরিবর্তন করতে চাইলে নারীর পরিচয়পত্র নিয়ে ঝামেলা পোহাতে হতো নির্বাচন কমিশনকেই। এ ঝামেলায় আর যেতে রাজি নয় নির্বাচন কমিশন। তাই সিদ্ধান্ত, স্বামীর নাম বাদ। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে বিবাহিত নারীর পাশে থাকবে কেবল তাঁর বাবা ও মায়ের নাম।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন জানান, স্মার্টকার্ডের ওপরে দৃশ্যমান ছবিটি সাদা-কালো হলেও মেমোরি চিপে ভোটারের রঙিন ছবি সংরক্ষিত থাকছে। পলিকার্বনেট পুড়িয়ে কার্ডটি করতে গেলে সাদা-কালোই হবে। এতে ছবির রেজুলেশনও অনেক থাকে, যাতে উজ্জ্বল দেখায়।

রঙিন ছবি ব্যবহার না করার যুক্তিকথা জানতে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অবলম্বন করতেই এ ব্যবস্থা। এ পদ্ধতিতে পলিকার্বনেট ব্যবহার করা হয়। লেজার বার্নিং করে কালার টেকনোলজি এখনো আবিষ্কৃত হয়নি। পলিকার্বনেটের ওপরে রঙিন ছবি ব্যবহার করলেও তিন-চার বছরে তা নষ্ট হয়ে যাবে; সেই সঙ্গে কার্ডের অন্যান্য ডাটা ও নিরাপত্তা বিঘ্নিত হবে।

তিনি আরো জানান, ১০ বছর মেয়াদি স্মার্টকার্ড ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখতে সাদা-কালো ছবি ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশ্বেও তা স্বীকৃত। ভবিষ্যতে রঙিন ছবি ব্যবহারের প্রযুক্তি এলে তা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় থাকবে।

স্মার্টকার্ডে সব ব্যবস্থা নেওয়ার পরও অন্তত ৬০ কিলোবাইট ব্যবহার উপযোগী মেমোরি চিপ থাকবে। যা বিভিন্ন কাজে (এপ্লিকেশনে) ব্যবহার করা যাবে। কার্ডের নিরাপত্তায় এপিঠ-ওপিঠে চারটি ছবি থাকবে। বাম দিকে সাদাকালো ছবিটি দৃশ্যমান, ডানে শাপলার নিচেও ছবি রয়েছে; পেছনে স্পেশাল সিকিউরিটি হিসেবে ম্যাজেন্টা-গ্রিন রঙের এবং গ্রে কালারের বিশেষ ছবি থাকবে।

প্রসঙ্গত বর্তমানে দেশের প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে ৯ কোটির হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। আগামী দুই বছরের মধ্যে ১০ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে ইসির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে