,

জাতীয় জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক

64-ziaur-rনিজস্ব প্রতিবেদ: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক আজ বুধবার জাতীয় জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। সংস্কৃতিসচিব আকতারী মমতাজ প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

সংস্কৃতিসচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা আজ বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি নিয়ে এসেছেন। এ বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজ সেটি বাস্তবায়ন করা হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালকের বৈঠকের পর জিয়াউর রহমানের ক্রেস্ট ও অন্যান্য জিনিস সরানো হয়। জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি জাদুঘরের স্টোরে সংরক্ষিত ছিল। কিন্তু ওই বৈঠকের পর আজ বিকেলে সেটি সরিয়ে ফেলা হয়।

২০০৩ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে যৌথভাবে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানকে পদক দেওয়ায় তখন তীব্র সমালোচনা করেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্প্রতি জিয়াউর রহমানকে দেওয়া ওই পদক বাতিলের সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা