,

ঢাকা দক্ষিণের কাউন্সিলর বরখাস্ত

 
নিজস্ব প্রতিবেদক : ঘটনাটা গত ১ সেপ্টেম্বরের।ওইদিন রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি দল। কিন্ত উচ্ছেদ শুরু করবে কী, তার আগেই শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে ট্রাকশ্রমিকরা শুরু করে মিছিল। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

hab_50030

শুধু শ্রমিকদের দিয়ে মিছিল করিয়েই ক্ষান্ত হননি হাবু। ট্রাকচালকদের উসকানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন এবং রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয়ার হুমকিও দেন। আর উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে করেন লাঞ্ছিত।

ঘটনাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকনকে জানানো হলে তিনি তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অবহিত করেন। তার অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে অবশেষে মঙ্গলবার বরখাস্ত করেছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহমেদ স্বাক্ষরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিষয়ে বরখাস্তকৃত কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা