,

দেশের কোথাও না খেয়ে মানুষ মরবে না: প্রধানমন্ত্রী

seikh-hasina_নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর কোথাও মানুষ খাদ্যের অভাবে মারা যাবে না।

বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারি পাইলট হাইস্কুল মাঠে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন।

সরকারের এই কর্মসূচির আওতায় মন্দা মওসুমে সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা দরে চাল সরবরাহ করা হবে।

জানা গেছে, হতদরিদ্র লোকদের জন্য বিশেষ কার্ড ইস্যু করা হবে। প্রতি মাসে কার্ডধারী প্রতি পরিবার ৩০ কেজি করে চাল পাবে।

প্রতি বছরে পাঁচ মাস- মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে এই চাল দেয়া হবে।

এ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বর পযর্ন্ত এই চাল বিতরণ করা হবে। এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সাড়ে পাঁচ লাখ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

সমাজে দরিদ্র নারীপ্রধান পরিবার, বিধবা পরিবার, তালাকপ্রাপ্ত পরিবার এবং দরিদ্র পরিবার এই খাদ্য সহায়তা পাবে।

উপজেলা পর্যায়ে একজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি কমিটি এই সুবিধা প্রাপ্তিদের একটি তালিকা তৈরি করবে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে গঠিত অপর একটি কমিটি এই তালিকা চূড়ান্ত করবে।

এই কর্মসূচি পরিচালনার জন্য এলাকায় সুবিধাপ্রাপ্ত প্রতি পাঁচশ’ পরিবারের জন্য একজন করে ডিলার থাকবেন। মনোনয়ন কমিটির দেয়া তালিকা অনুযায়ী ডিলার তাদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় করবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা