,

আজ কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার কুড়িগ্রামের চিলমারীতে দেশজুড়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচি উদ্বোধন করবেন। ৫০ লাখ হতদরিদ্র পরিবার এ কর্মসূচির সুবিধা পাবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কুড়িগ্রামের মানুষ। সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে।

1463729530923

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর অঙ্গীকার পূরণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কুড়িগ্রামের চিলমারী থেকে এর সূচনা হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।কুড়িগ্রামে কর্মসূচির আওতায় চাল পাবে ১ লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার।

 

প্রধানমন্ত্রীর চিলমারী সফর নিয়ে উৎফুল্ল সাধারণ মানুষ। কর্মসূচি নিয়ে যেমন, প্রধানমন্ত্রীকে কাছে পাওয়াকে ঘিরেও আনন্দ তাদের।ঐতিহ্যবাহী চিলমারী বন্দর আবার চালু করার পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, চিলমারী উপজেলা চেয়ারম্যানসহ এলাকাবাসী।এক বছরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা কুড়িগ্রাম সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা