,

৯ দিন বন্ধ ঢাকা স্টক এক্সচেঞ্জ

 

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদের ৮৩৭তম বোর্ড সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

stock 3

আগামী ১২-১৪ সেপ্টেম্বর সরকারি ছুটি। ১১ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে ছুটি দিয়েছেন সরকার। এর সঙ্গে ডিএসই অতিরিক্ত ১৫ সেপ্টেম্বর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সরকারি ও প্রাতিষ্ঠানিক ছুটির দাঁড়ায় ৫ দিন।

কিন্তু এ ৫ দিনের ছুটি শুরুর আগে ও পরে দুইদিন করে শুক্রবার এবং শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় এর সাথে যোগ হয়েছে আরো ৪ দিন। সব মিলিয়ে টানা নয়দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। তবে সরকারি ঘোষণার সঙ্গে সংগতি রেখে ২৪ সেপ্টেম্বর ডিএসই’র লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।

অপরদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এখনও তাদের ছুটিতে বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে রীতি অনুযায়ী ডিএসইর সাথে মিল রেখে সিএসই একই সূচীতে ছুটি ধার্য করে থাকে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা