,

মানুষের ঘাম ঝরানো পয়সায় বেতন হয় : সাঈদ খোকন

saidkhokonনিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, এ শহরের মানুষের ঘাম ঝরানো পয়সায় মেয়র থেকে পরিচ্ছন্নকর্মী পর্যন্ত বেতন হয় এবং জীবন চলে। আমরা যদি তাদের একটি পরিচ্ছন্ন নগরী না দিতে পারি সে ব্যর্থতা শুধু মেয়র নয়, সবার।

মঙ্গলবার রাজধানীর নগর ভবনের সামনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে কাজ না করবে তার বিরদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিজেদের পরিচ্ছন্নকর্মী ভাববেন না, আপনাদের মেয়রের ভূমিকায় দেখতে চাই। আমি যে দায়িত্ব নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি আপনারা সে দায়িত্ব নিয়ে শহরকে পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কারের যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করে প্রমাণ করে দেবো। ঈদের নামাজ পড়ে আমি রাস্তায় থাকবো, আপনারা (পরিচ্ছন্নকর্মীরা) আমার সঙ্গে থাকবেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা