,

৪ শতাধিক যাত্রী নিয়ে অল্পের জন্য রক্ষা

monsiমুন্সীগঞ্জ প্রতিনিধি: অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ৪ শতাধিক যাত্রী বোঝাই একটি লঞ্চ। ঢাকা থেকে হুলারহাট ও ভান্ডারিয়া গামী এম ভি মনিংসান-৫ নামের একটি যাত্রীবাহী লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সীগঞ্জের লঞ্চঘাটের কাছে বেড়ি বাঁধ সংলগ্ন একটি দোকনের উপর উঠে যায়। গতি বেশি থাকায় ওই দোকানের দেওয়াল ভেঙ্গে দোকানের ভিতর উঠে যায় লঞ্চটি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, মর্নিংসান নামের একটি যাত্রীবাহী লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে বেড়িবাধ এলাকায় আঘাত হানে। তবে এ ঘটনায় বড় কোন দুর্ঘটনা না ঘটলেও একটি তেলের দোকন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনা এড়াতে বেড়ি বাধে উঠিয়ে দেয়া হয়েছে দাবি করে দুর্ঘটনা কবলিত লঞ্চরে মাস্টার লিটন আহম্মেদ বলেন, ঢাকা থেকে হুলারহাট ও ভান্ডারিয়া যাওয়ার পথে মুন্সীগঞ্জে যাত্রী উঠানোর লক্ষ্যে ঘাটে ভিরানোর চেষ্টা করা হয়। এ সময় ঘাটে আগে থেকে ভিরানো অপর একটি যাত্রীবাহী লঞ্চ এম ভি যুবরাজের সাথে সংঘর্ষ এড়াতে বেড়ি বাধে চাপানো হয়েছে। যুবরাজের সাথে সংঘর্ষ হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

এবিষয়ে মুক্তারপুর নৌ-ফাড়ি ইনচার্জ মোশারফ হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। লঞ্চটি যদি চলাচল উপযোগি হয়ে থাকে তাহলে ছেড়ে দেয়া হবে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা