,

হান্নান শাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত

 

নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) থাকা বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর শারীরিক অবস্থা অপরবির্তিত আছে।

Hannan_Shah1473140240

মঙ্গলবার সকাল থেকে লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
বিকেলে ৫টায় এই প্রতিবেদন লেখার সময় হান্নান শাহর এপিএস মমতাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘স্যারের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রেসারও বেড়েছে। একই সঙ্গে ফুসফুসে পানি জমেছে আর শ্বাসকষ্টও বেড়েছে। শরীরে একাধিক রোগের উপসর্গ দেখা দেওয়ায় তার শারীরিক অবস্থার হঠাৎ এই অবনতি।’
মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকালে মমতাজউদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘আ স ম হান্নান শাহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিতে যাবেন বলে তিনি বের হয়েছিলেন। হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং ঘামতে থাকেন। এ অবস্থায় আর দেরি না করে তাকে সিএমএইচে নিয়ে আসি। হাসপাতালে প্রবেশের সঙ্গে সঙ্গে তার প্রেসার (রক্তচাপ) আরো বেড়ে যায়। পরে চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। এখন সেখানেই আছেন তিনি।’

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জানান, তাকে (আ স ম হান্নান শাহ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এখনো একই অবস্থায় আছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে