,

যশোরে একই পরিবারে ৬ জঙ্গি!

 
নিজস্ব প্রতিবেদক : যশোরে একই পরিবারের ছয়জন জঙ্গি কার্যক্রমে জড়িত। এরমধ্যে রয়েছে আপন চার ভাই-বোন। এরা যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার বাসিন্দা। পুলিশ সুপার আনিসুর রহমান মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদকর্মীদের এ তথ্য দেন।তিনি জানান, চার ভাই-বোনের দুই প্রশিক্ষকসহ আরও পাঁচ জঙ্গির কথাও জানতে পেরেছে পুলিশ। এ ১১ জঙ্গির ছবিসহ একটি পোস্টার মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

jjongi_49909

এদিকে এসব ‘জঙ্গি’র মধ্যে তিনজনকে বিভিন্ন সময়ে আটক করা হলেও সরকারি কৌসুলিদের (পিপি) বিরোধিতা না থাকায় আদালত তাদের জামিন দিয়েছেন বলে হতাশা প্রকাশ করেন যশোরের পুলিশ সুপার। এমনকি এক জঙ্গির পক্ষে যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রত্যয়নপত্র দিয়েছেন বলেও তিনি জানান।

পুলিশের ছাপানো পোস্টারে রয়েছে, যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল আজিজের ছেলে তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজির আহমেদ, বোন মাছুমা আক্তার ও মাকসুদা খাতুন, মাকসুদার স্বামী শাকির আহম্মেদ ও মাসুমার স্বামী নাজমুল হাসান।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, উলি­খিত ছয় জঙ্গির মধ্যে তানজিব হিযবুত তাহরীরের মোশরেক পদে আছেন। বাকিরা একই সংগঠনের কর্মী। তাদের প্রশিক্ষক হিসেবে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৭ নম্বর বাড়ির মুসাব্বির ওরফে প্রকাশ ওরফে তন্ময় (৩০) এবং ঢাকার আশকোনা দক্ষিণখান ৪০১ কলেজ রোডের হারেজ আলীর (২৭) ছবি ও নামও ছাপা হয়েছে ওই পোস্টারে।

এছাড়াও ওই পোস্টারে আরো যে তিন জঙ্গির নাম ও ছবি প্রকাশ করা হয়েছে তারা হলেন, যশোরের মণিরামপুরের জিএম নাজিমউদ্দিন ওরফে নকশা নাজিম, চাঁচড়া বেড়বাড়ি এলাকার মহিউদ্দিন এবং শার্শার মেহেদি হাসান ওরফে জিম ওরফে হুসাইন।

সম্প্রতি যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করা হিযবুত তাহরীরের চার সদস্যও একই স্থানে প্রশিক্ষণ নিতে যেতেন বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, গত বছর ২০ সেপ্টেম্বর তানজিবকে আটক করে পুলিশ। কিন্তু সংশ্লিষ্ট সরকারি কৌসুলি তার জামিনের বিরোধিতা না করায় আদালত গত মে মাসে তাকে জামিন দেন। একইভাবে তানজিবের ভাই তানজির আহমেদ ও বোন মাছুমা আক্তারকেও একটি ল্যাপটপসহ আটক করে পুলিশ।

এই দুটি মামলাতেও সংশ্লিষ্ট সরকারি কৌসুলিরা জামিনের বিরোধিতা না করায় আদালত তাদের জামিন দেন। তিনজনই বর্তমানে পলাতক।

পুলিশ সুপার বলেন, আমরা রায়ের অনুলিপি তুলে দেখেছি। সরকারি কৌসুলিরা জামিনের বিরোধিতা না করায় আসামিদের জামিন দেয়ার কথা লিখেছেন বিচারকরা। তানজিবের পক্ষে যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রত্যয়নপত্রও দিয়েছেন। এসব বিষয় সরকারকে জানানো হয়েছে বলেও পুলিশ সুপার উলে­খ করেন।

এর আগে যশোর পুলিশ পাঁচজনকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করে তাদের নাম-ছবি-ঠিকানাসহ পোস্টার ছেপেছিল। সেই জঙ্গি তালিকার এক নম্বরে থাকা ব্যক্তি দুইদিন পরই নববধূকে নিয়ে যশোরে ফিরে হাজির হন কোতোয়ালি থানায়। পুলিশ তদন্ত করে তার জঙ্গি-সংশ্লিষ্টতা পায়নি। বর্তমানে ওই তরুণ স্বাভাবিক জীবনযাপন করছেন।

এছাড়া আগের তালিকায় ২ নম্বরে থাকা রাব্বি নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে নিহত হয়েছেন। অন্যরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। পুরনো তালিকার দুইজনের নাম বর্তমান তালিকায় স্থান পেয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে