,

আসছে গরু ভরছে হাট, নেই ক্রেতা

haatনিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেত, বনরূপা হাউজিংয়ের খালি জায়গাতে কাশফুলের ছড়াছড়ি। তবে এই কাশফুলগুলো ধীরে ধীরে আড়াল হয়ে যাচ্ছে। কারণ, দূরদূরান্ত থেকে কোরবানির পশুবাহী ট্রাকগুলো এই বনরূপা হাউজিংয়ের হাটে এসে নামছে।

বিভিন্ন জায়গায় বিক্রেতারা গরুগুলো নিয়ে শামিয়ানা টাঙিয়ে অবস্থান নিচ্ছেন। কেউ এসেছেন কুষ্টিয়া থেকে, কেউ টাঙ্গাইল, কেউ–বা পাবনা, সিরাজগঞ্জ থেকে। একেকজন বিক্রেতার কাছে সর্বোচ্চ ১০ থেকে ১৫টি ও সর্বনিম্ন দুই থেকে তিনটি গরু রয়েছে।

এরই মধ্যে হাটে হাজার দেড়েক গরু এসেছে। কোরবানি ঈদের এখনো প্রায় এক সপ্তাহ বাকি। সারি সারি গরু এলেও বিক্রি নেই। কারণ, ক্রেতা কম। বিক্রেতা বেশি। বিক্রেতারা গরু ছাড়তে চাইছেন না। দাম হাঁকাচ্ছেন দ্বিগুণের বেশি।

গত শুক্রবার থেকে হাটের প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে গরু আসা শুরু হয়। এর মধ্যে কেবল একটি গরু বিক্রি হয়েছে বলে হাট কর্তৃপক্ষ জানায়।

কুষ্টিয়া থেকে মো. এখলাস তিনটি বড় গরু নিয়ে হাটে এসেছেন। একটি আনুমানিক চার মণ ওজনের। জানালেন, এই গরুটির জন্ম তাঁর খামারেই। নিজেই লালনপালন করেছেন। দাম হাঁকাচ্ছেন ১০ লাখ টাকা।

এত দাম কেন জিজ্ঞেস করলে তিনি বলেন, নিজের পালা এই গরুটি এর চেয়ে কম দামে বিক্রি করতে পারবেন না।

হাটে এখলাস যেখানে বসে আছেন, সেখান থেকে কিছু দূরে বসেছেন কুষ্টিয়া থেকে আসা বিক্রেতা সেকান্দার। তাঁর গরুটিও প্রায় একই মাপের। রং লাল। তিনি গরুটির দাম হাঁকালেন দুই লাখ টাকা। সেকান্দার বলেন, ‘আমি এই গরু ১০ মাস আগে ৭২ হাজার টাকায় কিনেছি। লালনপালন ও খাওয়াদাওয়ায় খরচ হয়েছে ৫০ হাজার টাকা। আমি খুব কমই লাভ চাচ্ছি।’

ছোট গুরুর দাম আরও যেন বেশি হাঁকছেন বিক্রেতারা। মো. জিয়া বলেন, তাঁর কাছে দুই থেকে আড়াই মণ ওজনের দুটি গরু আছে। দুটি গরু তিনি ১ লাখ ৪০ হাজার টাকায় ছেড়ে দেবেন। এত দাম কেন জানতে চাইলে বলেন, ‘পোষাইতাছে না। তাই দাম চাইতাছি।’

হাটের একাধিক বিক্রেতা বলেন, তাঁরা ক্রেতাদের মনোভাব বুঝতে চাইছেন। আগামী শুক্রবার থেকে বেচাকেনা হবে বলে ধারণা করা হচ্ছে। তখন হয়তো দামে স্থিতিশীলতা আসবে।

খিলক্ষেত বনরূপা হাটের পরিচালনা কমিটির সদস্য বেলাল হোসেন সেলিম বলেন, তাঁরা আশা করছেন, হাটে ১৫ হাজারের মতো গরু ও ছাগল আসবে। পশু এলে দামে সামঞ্জস্য আসবে। ক্রেতারা গরু পাবেন।

হাটে সাদাপোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। তাঁরা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা