,

সিঙ্গাপুরে জিকায় আক্রান্ত আরও ৯ বাংলাদেশি

Jika-19নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে নতুন করে আরও ৯ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১৯-এ গিয়ে দাঁড়ালো।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

তবে আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে। ইতোমধ্যে আক্রান্তদের কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন।
বিবৃতিতে বলা হয়, প্রথমে ১০ বাংলাদেশি নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এরপর আরও নয়জন জিকা আক্রান্ত বাংলাদেশি নাগরিক পাওয়া গেছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশি রোগীদের অবস্থা উন্নতির দিকে। আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
বাংলাদেশ মিশন সিঙ্গাপুরে অবস্থান করা বাংলাদেশিদের জিকা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশি কমিউনিটিকে সতর্ক করে দেওয়া বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশিদের এ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত বিষয়ে যে কোন সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।’ দ্যা রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা