,

গুলশানে ভবনে প্রবেশকারী মুখোশধারীরা আসলে চোর

1248226_নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান ১ নম্বর গোল চত্বর এলাকায় মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ভবন ঘিরে রাখা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। ওই ভবনের ভেতরে কয়েকজন মুখোশধারী রয়েছে-এমন খবর পাওয়ার পর ভবনটি ঘিরে রাখে পুলিশ। পরে জানা গেল মুখোশধারীরা আসলে চোর।

ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের ডিসি জসিম উদ্দিন আমার সংবাদকে জানান, ‘গ্রিল কেটে কয়েকজন ওই ভবনের ভেতরে ঢুকেছে খবর পেয়ে পুলিশ ঘেরাও করেছিল। পরে দেখা গেলো তারা চুরি করতে ঢুকেছে।’ ওই ভবনে দুটি বেসরকারি ব্যাংক ও এলজির শোরুম রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-১ নম্বরে এলজির শো রুমে ৪ জন অজ্ঞাত অস্ত্রধারী প্রবেশ করেছেন। পরে ওই শোরুমের সিকিউরিটির লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন।

এদিকে, এলজি’র কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে ভবনটি ঘিরে রাখে পুলিশ। এ নিয়ে পুরো এলাকায় আবারো জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে