,

শনি ও রোববার ব্যাংক খোলা

bb20160906012843ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী শনি ও রোববার ছুটির দিন শিল্পঘন এলাকায় খোলা থাকবে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। তবে অন্যান্য শাখা ঈদের ছুটির ছয়দিনই ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, ঈদুল আজহার আগে শনিবার (১০ সেপ্টেম্বর) ও রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলো পূর্ণ দিবস (সকাল ১০ থেকে বিকাল ৪টা) খোলা রাখতে হবে।

এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক শাখার যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটির সময় অতিরিক্ত কাজের ভাতা প্রদানের জন্যও আদেশে বলা হয়েছে।

আদেশে আরে বলা হয়, বর্তমানে বিমান, সমুদ্র/নৌ ও স্থলবন্দর বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলোর প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শুক্রবার ও শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর রোববার প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় টানা ছয়দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা