,

গুলশানে শোরুমে অভিযান, আটক নেই

 

1248226_কয়েকজন যুবক ঢোকার খবর পেয়ে রাজধানীর গুলশানে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এলজির একটি শোরুমে অভিযান চালিয়েছে পুলিশ। তবে ভবনটির ভেতর থেকে কাউকে আটক করা যায়নি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরায়েশি সাংবাদিকদের এ তথ্য জানান।

কোরায়েশি বলেন, স্থানীয় পুলিশের তথ্যের ভিত্তিতে জানা যায়, এলজি শোরুমের ভেতর তিন-চারজন যুবক প্রবেশ করে। তাদের আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল। সেই খবরের ভিত্তিতে সোয়াট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশের বিশেষ দল ভবনটি ঘেরাও করে। এর পর তারা এলজি শোরুমের ভেতর অভিযান চালায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে শোরুমটিতে দুটি কালো রঙের ব্যাগ দেখা যায়। ব্যাগ দুটিতে কী আছে, তা জানতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

কোরায়েশি আরো বলেন, যারা প্রবেশ করেছিল, তারা হয়তো বা ভবনের পেছনের গ্রিল কেটে বেরিয়ে গেছে।

এলজির শোরুমটি মুঠোফোন অপারেটর রবির প্রধান কার্যালয়ের পাশে অবস্থিত। ওই শোরুমের পাশে এনসিসি ব্যাংক ও এনআরবি ব্যাংকের শাখা রয়েছে। নিরাপত্তার কারণে তিনটি প্রতিষ্ঠানেরই গেট বন্ধ করে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা