,

জনদুর্ভোগে রাজধানীবাসি, নিয়ম মানছেন না হাটের ইজারাদাররা

 

নিজস্ব প্রতিবেদক : ইজারার শর্ত অনুযায়ী আগে থেকে হাটের প্রস্তুতি চলতে পারে। কিন্তু নির্ধারিত সময়ের আগে হাট বসানোর সুযোগ নেই। এদিকে অধিকাংশ হাটে দেখা গেল সড়কের মাঝেই একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। বাড়ছে জনদুর্ভোগ।

 

GORU1

সরেজমিনে দেখা গেছে, পবিত্র ঈদ-উল -আযহাকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর প্রস্তুতি প্রায় শেষ। হাটগুলোর প্রবেশমুখে সুদৃশ্য তোরণ নির্মাণের পাশাপাশি বাঁশের খুঁটি ও তার দিয়ে ঘের তৈরি করা হয়েছে পশু রাখার জন্য। পোস্টারের পাশাপাশি পশু বিক্রির জন্য মাইকেও জোরেশোরে চালানো হচ্ছে প্রচার, লিফলেট বিতরণ চলছে। বাস-ট্রাকেও লাগানো হয়েছে পশুর হাটের পোস্টার। ইজারাদাররা পশু রাখার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করেছেন এরই মধ্যে।

অন্যদিকে অতীতের মতো এবারও ইজারা পাওয়া নির্ধারিত জায়গার বাইরে হাট বসানোর চেষ্টা করছেন ইজারাদাররা। অভিযোগ রয়েছে, হাটগুলোর মূল সীমানার বাইরে এরই মধ্যে বাঁশের খুঁটি পোঁতার তোড়জোড় শুরু হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, নিয়মানুযায়ী ঈদের তিন দিন আগে কোরবানির পশুর হাট বসানোর কথা। ঈদের দিনসহ মোট চার দিন। সেই হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে অস্থায়ী পশুর হাট বসার কথা। এ বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারাদারদের নির্দেশনাও দেয়া হয়েছে। কিন্তু সেটা মানতে নারাজ ইজারাদাররা। তারা বলছেন, আগাম হাট না বসালে দূরদূরান্ত থেকে আসা পশুর বেপারিরা বিপাকে পড়বেন। একসঙ্গে বিভিন্ন জেলা থেকে পশু আসা শুরু করলে ঢাকা শহর অচল হয়ে যাবে। পশুগুলো সুশৃঙ্খলভাবে রাখাও মুশকিল হবে। মহাসড়কে যানজট হবে তীব্র।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহম্মেদ বলেন, নিয়মানুযায়ী ঈদের তিন দিন আগে হাটে বেচাকেনা শুরু করা যাবে। তবে এরও তিন দিন আগে হাটে পশু ওঠানো যাবে। তবে নির্ধারিত এ সময়ের আগেই হাটে পশু ওঠানো হচ্ছে জেনেছি। কিন্তু লোকবলের স্বল্পতার কারণে সব সময় সঠিক ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে কর্পোরেশন আন্তরিক রয়েছে। গুরুতর কোন অসঙ্গতি দেখা গেলে সেখানে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা