বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ ও গরুর হাট ঘিরে সক্রিয় প্রতারক চক্র

 
নিজস্ব প্রতিবেদক : ঈদ ও গরুর হাট ঘিরে এবারও সক্রিয় প্রতারক চক্র। রাজধানীর ২৩টি পশুর হাটসহ নগরীর ব্যস্ততম পয়েন্টে এরই মধ্যে শতাধিক প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। এর মধ্যে রয়েছে অজ্ঞান পার্টি, জালনোট, ছিনতাই ও প্রতারকচক্র।সমপ্রতি পুলিশ, গোয়েন্দা ও র‌্যাবের হাতে ধরা পড়া এসব প্রতারকচক্রের অর্ধশতাধিক সদস্যের দেয়া স্বীকারোক্তি ও সংশ্লিষ্টদের পর্যবেক্ষণে এসব তথ্য উঠে আসে।

হাট-ক্রেতা-আছে-বিক্রয়-নেই

গোয়েন্দা সদস্যরাও বসে নেই। বেড়েছে পুলিশের কার্যক্রমও। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি জালনোট, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীচক্র ধরা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া চেকপোস্ট, পুলিশি টহল ও তল্লাশিসহ পুলিশের নিয়মিত কার্যক্রমও বাড়ানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন গরুর হাট ও পয়েন্টে যাত্রী ও হকার সেজে বিভিন্ন অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে গরু ক্রেতা ও যাত্রীদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে পুলিশের হাতে আটক প্রতারক চক্রের সদস্যরা। তারা আরো জানায়, সেডিল (৫ গ্রাম), এপিট্রা (৫ গ্রাম), ট্রাইপটিন (২৫ গ্রাম) ও ডরমিকামসহ (৭.৫ গ্রাম) বিভিন্ন ঘুমের ওষুধ পানির সঙ্গে মিশিয়ে ছোট কৌটায় করে নিজেদের কাছে রেখে কৌশলে চা, কফি, ডাব, কোমল পানীয়ের সঙ্গে মিশিয়েও যাত্রীদের সর্বস্ব হাতিয়ে নিয়ে আসছিল।

বেশি এগিয়ে জালনোটচক্র। ৫টি সক্রিয় জালনোটচক্রের সন্ধানে গোয়েন্দারা কাজ করছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গ্রেপ্তার হয়েছে আরো একাধিক জালনোটচক্র। ৫০ কোটি টাকার জালনোট কোরবানির হাটে ছাড়ার লক্ষ্য নিয়ে জালনোটচক্র তাদের অপতৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) ফজলে এলাহী বলেন, জালনোটচক্র ৫০০ ও ১০০০ টাকার নোট নকল করছে। প্রস্তুতকারীচক্র রাজধানীর বিভিন্ন বাসায় বসে গোপনে তা ছাপছে। এরপর ডিলারদের কাছে পৌঁছে দিচ্ছে। ডিলার বা পাইকাররা প্রতিলাখ টাকা ২০ থেকে ২৫ হাজার টাকায় পাইকারিতে বেচাকেনা করছে। খুচরায় প্রতি লাখ টাকা বেচাকেনা হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকায়। তারা কোরবানির পশু বিক্রির বড় টাকার বান্ডিলের ভেতরে এই জালনোটগুলো কৌশলে ঢুকিয়ে দিচ্ছে। অনেকে ১ হাজার টাকার বান্ডিলে কর্নার মিলিয়ে ঢুকিয়ে দিচ্ছে ৫০০ টাকার নোটও। এরই মধ্যে একাধিক চক্র পুলিশের হাতে ধরা পড়েছে বলেও জানান তিনি।
ঈদ ও পূজাকে সামনে রেখে রাজধানীর ব্যস্ততম এলাকা থেকে শুরু করে পাড়া-মহল্লায়ও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র। এছাড়া বিচ্ছিন্নভাবে পাড়া-মহল্লার মাদকাসক্তদের অনেকে মাদকের টাকা জোগানোর জন্য ছিনতাইয়ে নেমে পড়েছে। এদের সংখ্যা যেমন বেশি, তেমনি এরা বেপরোয়া হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব