,

৯-১১ সেপ্টেম্বর কাস্টমস খোলা থাকবে

 
নিজস্ব প্রতিবেদক : রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে ঈদের আগে ৯ থেকে ১১ সেপ্টেম্বর ৩ দিন কাস্টমস হাউজ খোলা থাকবে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পেcustom_49840র আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা, চট্টগ্রাম, মংলা, বেনাপোল ও পানগাঁও কাস্টমস হাউস, আইসিডি কমলাপুর এবং ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট অফিস খোলা থাকবে।

আলোচ্য সময়ে ন্যূনতম সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখা এবং কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের অবহিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কমিশনারদের নির্দেশ দিয়েছে এনবিআর।

এদিকে, এনবিআর এ সময়ে এসব কাস্টম হাউজ ও স্টেশনে সংশ্লিষ্ট বন্দর, ব্যাংক ও অন্যান্য অত্যাবশ্যক স্টেকহোল্ডিং প্রতিষ্ঠানও খোলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর সরকারী ছুটি হিসেবে ঘোষণা করায় ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ঈদ-উল-আজহার ৬দিনের ছুটি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা