,

সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে, দুজন নিহত

 
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সেতুর রেলিং ভেঙে চিনিবোঝাই একটি ট্রাক খাদে পড়েছে। এতে ট্রাকটির চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

del_49834

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ জানান, একটি চিনিবোঝাই ট্রাক ঢাকা থেকে পাবনায় যাচ্ছিল। পথে অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে চিনিবোঝাই ট্রাকটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ দুজন নিহত হন।

এসপি আরো জানান, লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা