,

বংশালে আ. লীগকর্মীকে পিটিয়ে হত্যা

1460722868_03নিউজ ডেস্ক: পুরান ঢাকার বংশালে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যায় বংশালের সাতরওজা মাজারের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোকলেসুর রহমান। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাজারের সামনে পূর্ব শত্রুতার জেরে মোকলেসুর রহমানের ওপর কিছু দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মোকলেসুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই শরীফুল বলেন, মোকলেসুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা