বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের ধৃষ্টতার কড়া প্রতিবাদ

 

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়া দেখিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানোর কথা বলা হয়।

 

turk_49800
এতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় তুরস্কের দূতাবাসে সোমবার একটি পত্র দিয়েছে, যেখানে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে তুরস্ক সরকার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে গভীর হতাশা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এতে বলা হয়েছে, এ ধরনের প্রতিক্রিয়া একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। এ ধরনের আচরণ ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভালো হবে না।

শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একাত্তরের ‘আল-বদর বাহিনীর’ চট্টগ্রামের অধিনায়ক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়।

এরপর রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটি জানায়, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে তারা ‘মর্মাহত’।

এর আগে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করায় রবিবার পাকিস্তান ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছে বলে বিবৃতি দেয়। এর প্রতিক্রিয়ায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মীর কাসেম আলীকে জামায়াতের ইসলামীর প্রধান অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘আমরা (তুরস্ক) দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা আবারো জোর দিয়ে বলছি যে, এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি এই ভুল অনুশীলনে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিচ্ছেদ হবে না।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ