,

বেসরকারি বিশ্ববিদ‌্যালয় থেকে আয়কর নেয়া অবৈধ

নিজস্ব প্রতিবেদক : যে দুই প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকার ১৫ শতাংশ হারে আয়কর আদায় করে আসছিল, সেগুলো অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় দেন।

high_49762

এর ফলে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর প্রদান করতে হবে না বলে জানিয়েছেন ২৫টি রিট আবেদনের কৌঁসুলি সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ২০০৭ সালের ২৮ জুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ও ২০১০ সালের ১ জুলাই রাজস্ব বোর্ড ওই প্রজ্ঞাপন দুটি জারি করে। এই প্রজ্ঞাপন দুটি সংবিধানের ১৫,১৭, ২৭,৩১, ৩২ অনুচ্ছেদের পরিপন্থী। এমনকি ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪ (৪) (বি) এর পরিপন্থী।

সাখাওয়াত হোসেন আরো জানান, ওই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে অর্থ দাবি করাও অবৈধ বলেছেন আদালত। যেসব অর্থ সংগ্রহ করা হয়েছে সেগুলোও ফেরত দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বলা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর বলেন, এখানে সরকারের রাজস্বের বিষয় জড়িত। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাব।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা