,

আটদিন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা

photo-1473061649নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আটদিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ১১ সেপ্টেপম্বর (রোববার) ও ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটির প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন।

সচিব জানান, দুদিনের ছুটির প্রস্তাব অনুমোদন হলে পরের দুই শনিবার (১৭ ও ২৪ সেপ্টেম্বর) সরকারি কর্মচারীদের অফিস করতে হবে।

আগামী ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপন করবে দেশবাসী। এ জন্য ঈদের নিয়মিত ছুটি ১২ থেকে ১৪ সেপ্টেম্বর। আর এই সময়ের আগে-পরে দুদিন ছুটির অনুমোদন হলে টানা আটদিন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা