,

সিরাজগঞ্জে মা মেয়েসহ চার নারী জেএমবি সদস্য আটক

untitled-20সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় মা মেয়েসহ চার নারী জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে বড়াইগ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো বড়াইগ্রামের আবু সাঈদের স্ত্রী ফলেরা খাতুন (৪৫), দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩৫)। তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন জানান, ডিবি পুলিশের ওসি মো. ওয়াহিদুজ্জামান ও সেকেন্ড অফিসার এসআই রওশন আলীর নেতৃত্বে একদল পুলিশ রোববার রাত আড়াইটার দিকে বড়াইতলা গ্রামের চিহ্নিত জেএমবি নেতা ফরিদুলের বাড়িতে গোপন বৈঠককালে চার নারী জেএমবি সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, তারা আত্মঘাতী জেএমবি সদস্য। জিহাদের উদ্দেশ্যে হিযরতে যাওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। ওপরের নির্দেশ পেলেই তারা আত্মঘাতী হামলা চালাতো পুলিশের কাছে এমন তথ্য ছিল।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই সিরাজগঞ্জ শহরের মাছুমপুর এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি) বর্তমানে তারা কারাগারে রয়েছে। পুলিশের দাবি, ওই চার নারী তাদের পরিবারের সদস্য ও স্বামীর দ্বারা প্রভাবিত হয়ে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে