,

আজ সকাল থেকে জামায়াতের হরতাল শুরু

hortalনিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আজ সোমবার সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত। এছাড়া আজ রোববার বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে দোয়া দিবস পালনের আহ্বান জানানো হয়েছে জামায়াতের সব শাখা ও দেশবাসীর প্রতি।

এসব কর্মসূচি ঘোষণা করে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব মীর কাসেম আলীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় দণ্ডিত করে সরকার হত্যা করেছে।

তিনি লেন, শহীদ মীর কাসেম আলী সম্পূর্ণ নির্দোষ। সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মীর কাসেম আলীকে হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার হীনউদ্দেশ্যেই সরকার জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। তার প্রতি ফোঁটা রক্তের বদৌলতে এ দেশে ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার কার্যক্রম আরেক ধাপ এগিয়ে যাবে এবং গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন আরো মজবুত ও দৃঢ় ভিত্তি লাভ করবে ইনশাল্লাহ। বিবৃতিতে বলা হয়, সরকারের ভূমিকা যে অত্যন্ত ন্যক্কারজনক তার বড় প্রমাণ হলো গত ৯ আগস্ট রাতে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী এক দল লোক জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়নি। বিজ্ঞপ্তি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা