,

জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে : আইজিপি

182215igpনিউজ ডেস্ক: পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জঙ্গিবাদ দমনে পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করবে।

আইজিপি বলেন, পুলিশের টিম রাজধানীর মিরপুর রূপনগরে জঙ্গি বিরোধী একটি সফল অভিযান পরিচালনা করেছেন। যেখানে পুলিশ সদস্যরা আহত হন। অভিযানকালে আহত পুলিশ কর্মকর্তারা বর্তমানে আশংকামুক্ত।

আইজিপি আজ রোববার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ঢাকার রূপনগর থানাধীন জঙ্গি অভিযানে আহত রূপনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ শহীদ আলম এবং ওসি (তদন্ত) শাহীন ফকিরকে দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কয়ার হাসপাতালের চিকিৎসকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আইজিপি আহতদের শয্যাপাশে অবস্থান করে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় জঙ্গি দমন অভিযানকালে রূপনগর থানার অফিসার ইনচার্জ এবং ওসি (তদন্ত) গুরুতর আহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে