,

২০১৮ সাল নাগাদ দেশের ৪৬৫টি উপজেলা বিদ্যুৎ পরিসেবার আওতায় আসবে

currentনিউজ ডেস্ক: সরকার দেশের ৪৬৫টি উপজেলার সবগুলোকে ২০১৮ সাল নাগাদ বিদ্যুতায়নের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে।
এ ব্যাপারে জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ২০১৮ সাল নাগাদ আমরা ৪৬৫টি উপজেলাকে বিদ্যুতায়নের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছি’।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের ছয়টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করেছে।

বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশের ৭৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যুতের চাহিদা পূরনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২০১৮ সালের মধ্যে ৪৬৫টি উপজেলাকে বিদ্যুৎ পরিসেবার আওতায় আনার লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড দ্রুততার সাথে কাজ করছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর ইতিমধ্যেই ৩৪টি উপজেলাকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। ২০১৭ সালে ১৪৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। আর অবশিষ্ট ২৮৭টি উপজেলাকে ২০১৮ সাল নাগাদ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সূত্রে জানা যায়, আরইবি বর্তমানে মোট ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এগুলোর মাধ্যমে ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ পরিসেবার আওতায় এনেছে এবং ৩ লাখ ০১ হাজার ৯৮ কিলোমিটার সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে