,

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত নাজমা খানমের দাফন সম্পন্ন

 
নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কের জ্যামাইকায় ছুরিকাঘাতে নিহত শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নাজমা খানমের দাফন সম্পন্ন হয়েছে।রোববার এশার নামাজ শেষে শরীয়তপুর সদর উপজেলার নিজ গ্রাম আটিপাড়ায় তাকে দাফন করা হয়।

Sariyotpur21473005210

এর আগে ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স করে সন্ধ্যা ৭টার সময় নাজমা খানমের মরদেহ তার পুরনো কর্মস্থল শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্কুলের শিক্ষক ও ছাত্রীদের শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যা সাড়ে ৭টায় শরীয়তপুর ঈদগাহ মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম আটিপাড়ায়। নাজমা খানমের মরদেহ তার নিজ গ্রামে পৌঁছানোর পর তার আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীরা কান্নায় ভেঙে পড়েন। এশার নামাজ শেষে আটিপাড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নাজমা খানম ২০০৮ সালে ডিবি ভিসা লটারি পেয়ে স্বামী শামসুল আলম খান ও ছোট ছেলে নাইমুল আলম শুভসহ আমেরিকায় যান। এরপর থেকে ছোট ছেলে শুভকে নিয়ে স্বামী-স্ত্রী আমেরিকায় বসবাস করে আসছেন। গত বুধবার রাত ৯টার দিকে আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকায় নিজ বাসার কাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা