,

ফ্রি চিকিৎসা পাবেন বীরাঙ্গনারা: নাসিম

 

নিজস্ব প্রতিবেদক : বীরাঙ্গনারা আজীবন সরকারি সব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।রবিবার দুপুরে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ‘বীরাঙ্গনা মাতাদের অর্থ-সহায়তা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

nasim_49663
মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের মুক্তিযোদ্ধারা ছিলেন অবহেলিত। বীরাঙ্গনা মাতাদের সম্মান দেয়া তো দূরের কথা, তাদের দুঃখ-কষ্টের খোঁজখবর নেয়া হয়নি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের বীরের সম্মান দিয়েছেন। বোনের ভালোবাসা ও মায়ের মমতা দিয়ে বীরাঙ্গনা মাতাদের মুক্তিযোদ্ধার সম্মানে সম্মানিত করেছেন।’

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু ফরহাদ আহমদ, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতাদের মধ্যে আবু ইউসুফ, কে এম হোসেন আলী, ইসহাক আলী, আমিনা বেগম, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্থায়নে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার ৬৯ জন বীরাঙ্গনার মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা