,

আগুন থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

 

নিজস্ব প্রতিবেদক : অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচার জন্য পাইপ বেয়ে পাঁচতলার ছাদ থেকে নামতে গিয়েছিল জান্নাতুর নাহার (১৩)। কিন্তু শেষরক্ষা হয়নি। পা ফসকে পড়ে মৃত্যু হয়েছে শিশুটির। রবিবার চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের সি ব্লকের ৭৭ নম্বর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

ng_49649

স্থানীয়রা জানান, পাঁচতলা ভবনের নিচতলায় থাকা বৈদ্যুতিক মিটারগুলোতে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। আতঙ্কিত বাসিন্দারা উঠে যান ভবনের ছাদে। তাঁদের মতো ছুটে গিয়েছিল পাঁচতলা ফ্ল্যাটের গৃহপরিচারিকা জান্নাতুন নাহারও (১৩)। জীবন বাঁচাতে পয়োনিষ্কাশন পাইপ বেয়ে নিচে নেমে যাওয়ার চেষ্টা করে সে। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ওই ঘটনায় আর কেউ হতাহত হয়নি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা জান্নাতুন ভবনের পাঁচতলার ফ্ল্যাটের ভাড়াটিয়া জসিম উদ্দিনের বাসায় গৃহপরিচারিকার কাজ করত।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, সুরভী নামের ভবনটিতে নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিটের কারণে আগুন লাগে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে অন্যদের মতো জান্নাতুনও ছাদে ছুটে যায়। পাইপ বেয়ে নামার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে তার মৃত্যু হয়।

ফ্ল্যাটের গৃহকর্তা জসিম উদ্দিন জানান, জান্নাতুন গত জুলাই থেকে তাঁদের বাসায় কাজ করতেন। দুর্ঘটনার সময় বাসায় তাঁর মা ও বোন ছিলেন। আগুনের ঘটনায় তারাও ছাদে ছুটে গিয়েছিলেন।

ভবন মালিকের নাতি জোবায়দুল আলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা