,

সোমবার আধাবেলা হরতাল

jamat-islami20160904000210একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে দলটি।

শনিবার রাতে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পরপরই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। রোববার দেশে-বিদেশে দোয়া দিবস ও সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।

বিবৃতিতে শফিকুর রহমান অভিযোগ করেন, ‘সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে মীর কাসেম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে রাত সাড়ে ১০টায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। এ ঘটনা আবারও বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানিয়ে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিবৃতিতে জানানো হয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হজযাত্রীদের বহনকারী যানবাহন, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা