,

য়েভাবে কার্যকর হয় মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড

kashem-laa20160904015254একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড শনিবার দিবাগত রাত ১০টা ৩০ মিনিটে কার্যকর করা হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে এটি ফাঁসি কার্যকরের ষষ্ঠ ঘটনা। মীর কাসেমের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে শনিবার সারাদিন ঘটে অনেক ঘটনা। সেসব ঘটনা এখানে এক নজরে তুলে ধরা হল।

দুপুর ১টা : ফাঁসি কার্যকরের চূড়ান্ত মহড়া সম্পন্ন হয়।

দুপুর ১টা ৩০ মিনিট : অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান চৌধুরী ফাঁসির মঞ্চসহ আশে পাশের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

দুপুর ২টা : মীর কাসেম প্রাণ ভিক্ষা চাইবেন না` তাই স্বরাষ্ট্র মন্ত্রাণালয় থেকে ফাঁসি কার্যকর করার জন্য নির্বাহী আদেশ কারাগারে এসে পৌঁছায় দুপুর ২ টায়।

বেলা ৩টা : কাশিমপুর কেন্দ্রিয় কারা ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত র‌্যাব, জেল পুলিশ, কমিউনিটি পুলিশ মোতায়ন করা হয়।

বেলা ৩টা ৩৫ মিনিট : ৬ টি মাইক্রোবাসে মীর কাসেমের পরিবারের ৩৮ সদস্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

বেলা ৩টা ৪৫ মিনিট : কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আশাপাশের এলাকায় সব দোকানপাট বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশ দেন, পাশাপাশি যানচলাচল এবং সাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

বিকেল ৪টা : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ৪ এবং রাজধানী ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিট : মীর কাসেমের পরিবারের সদস্যরা তার সাথে সাক্ষাত শেষে বেড়িয়ে আসেন। ভিতরে তারা ১ ঘন্টা ২৩ মিনিট অবস্থান করেন।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট : আইজি প্রিজন বি:জে: সৈয়দ ইফতেখার উদ্দীন কারাগারের ভিতরে প্রবেশ করে ফাঁসি কার্যকরের সার্বিক বিষয় তদারকি করেন।

রাত ৮টা : তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয় কাশিম পুর কারা ফটক। এ সময় সাংবাদিকদেরও দূরে সরিয়ে দেওয়া হয়।

রাত ৮টা ৪৫ মিনিট : গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন-অর-রশিদ কারাগারের ভিতরে প্রবেশ করেন।

রাত ৮টা ৫০ মিনিট : ৩ টি এম্বুলেন্স এবং সিভিল সার্জন কারাগারে প্রবেশ করে।

রাত ৯টা ৩০ মিনিট : গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম কারাগারে প্রবেশ করেন। তার সঙ্গে দুজন ম্যাজিস্ট্রেট ছিলেন।

রাত ১০টা ৩ মিনিট : র‌্যাব ৪ এর ২ টি গাড়ি কারাগারে প্রবেশ করে।

রাত ১০টা ৩০ মিনিট : রাত ১০ টা ৩০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

রাত ১১টা : আইজি প্রিজন বি:জে: সৈয়দ ইফতেখার উদ্দীন , ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান, জেলা প্রশাসক এস এম আলম একে একে গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।

রাত ১২টা ৩২ মিনিট : মীর কাশেম মরদেহ মানিকগঞ্জে উদ্দেশ্যে কারাগার থেকে ১১টি গাড়ির বহর বেরিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা