বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েরা ১০ গোল দেয়, ছেলেরা ৫ গোল খায় : প্রধানমন্ত্রী

1471518557নিউজ ডেস্ক : মেয়েরা ১০ গোল দেয়, ছেলেরা ৫ গোল খায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ সেপ্টেম্বর) ২০১০, ২০১১, ২০১২ সালের জাতীয় ক্রীড়া পদক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ অনুষ্ঠান শুরু হয়। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শহীদ শেখ কামাল এবং দেশের ক্রিকেটে অল রাউন্ডার সাকিব আল হাসানসহ মোট ৩২ জন ক্রীড়া ব্যক্তিত্বকে এই পদক দেওয়া হয়।

দেশের স্বাধীনতা-উত্তর ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল জাতীয় ক্রীড়া পদক (মরণোত্তর) ২০১১ এবং সাকিব আল হাসান ২০১২ সালের পদকের জন্য মনোনীত হয়েছেন। শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে শাহাদাতবরণ করেন। দেশের জনপ্রিয় স্পোর্টস ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের খেলোয়াড় শেখ কামাল আজাদ বয়েজ ক্লাবের হয়ে প্রথম বিভাগে ক্রিকেট খেলেন। দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মানিত করতে ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পদক চালু করা হয়। এ পর্যন্ত মোট ১৮৮ জন ক্রীড়া ব্যক্তিত্ব এ পদক পেয়েছেন— এদের মধ্যে ১৯ জন ক্রিকেটার। সাকিবের আগে আইসিসি ট্রফি বিজয়ী ক্যাপ্টেন আকরাম খান ১৯৯৮ সালে পদক পান। দেশের প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট বিজয়ী মোহাম্মদ রফিক ২০০৬ সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। সাবেক বাংলাদেশ ক্যাপ্টেন খালেদ মাসুদ ২০১১ সালের পদক গ্রহণ করবেন।

২০১০ সালের জাতীয় ক্রীড়া পদক বিজয়ীরা হলেন- হারুন-উর-রশীদ (সুইমিং), আতিকুর রহমান (শ্যুটিং), মাহমুদা বেগম (অ্যাথলেট), দেওয়ান মো. নজরুল ইসলাম (জিমন্যাস্টিক), মিজানুর রহমান মানু (সংগঠক), এ এস এম আলী কবির (সংগঠক), মো. তকবির হোসেন (সুইমিং), ফরিদ খান চৌধুরী (অ্যাথলেট), নেলি জেসমিন (অ্যাথলেট) এবং নিপা বোস (অ্যাথলেটিক্স, অটিস্টিক)। ২০১১ সালের পদক বিজয়ীরা হলেন- রওশন আরা ছবি (জিমন্যাস্টিক), মো. কাঞ্চন আলী (বক্সিং), মো. আশরাফ আলী (রেসলিং), হেলেনা খান ইভা (ভলিবল), খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), রবিউল ইসলাম (বডিবিল্ডিং), জুম্মন লুসাই (হকি), কুতুবুদ্দিন মোহাম্মদ আকসির (সংগঠক), আশিকুর রহমান মিকু (সংগঠক) এবং শহীদ শেখ কামাল (অ্যাথলেটিক্স এবং সংগঠক, মরণোত্তার)।

২০১২ সালের পদক বিজয়ীরা হলেন- সাকিব আল হাসান (ক্রিকেট), মো. মহসিন (ফুটবল), খুরশীদ বাবুল (ফুটবল), আশিষ ভদ্র (ফুটবল), আব্দুল গাফ্ফার (ফুটবল), সত্যজিত্ দাস রুপু (ফুটবল), ফিরোজা খাতুন (অ্যাথলেটিক্স), নাজিয়া আকতার জুথি (ব্যাডমিন্টন), কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল (সংগঠক), মামুনুর রশিদ (হকি), সালমা রফিক (সংগঠক, মরণোত্তর) এবং নুরুল আলম চৌধুরী (সংগঠক)।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ