,

বিধানসভায় নগ্ন সাধুর ভাষণ

 
আন্তর্জাতিক ডেস্ক : নগ্ন সাধু এলেন বিধানসভায়। নগ্ন অবস্থায়ই শীর্ষ আসন গ্রহণ করে বক্তব্য রাখলেন ঝাড়া ৪০ মিনিট। নারীদের প্রতি কড়াবচন ঝাড়লেন। আর বিধায়করা হাঁ করে তার কথা গিললেন।

torun_sagar1472284071

কলকাতার দৈনিক আজকাল জানিয়েছে, শুক্রবার ভারতের হরিয়ানা রাজ্যের বিধানসভায় এসেছিলেন জৈন ধর্মগুরু তরুণ সাগর। শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার আমন্ত্রণ পেয়ে বিধানসভায় এসেছিলেন এই সাধু।

তরুণ সাগর তার বক্তৃতায় স্বামীর প্রতি নারীদের কর্তব্য, কন্যা সন্তানের ভ্রূণ হত্যা, এমনকি সন্ত্রাসবাদ বিরোধী কথা বলেছেন।

তিনি বলেন, ‘রাজনীতি ও ধর্ম যেমন একে অপরের সঙ্গে জড়িত, স্বামী–স্ত্রীর সম্পর্কটিও ঠিক তেমন। স্বামী ধর্ম, স্ত্রী রাজনীতি। স্বামীর কর্তব্য স্ত্রীকে বিপদ থেকে রক্ষা করা। আর স্ত্রীর ধর্ম স্বামীর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলা।’

কন্যা সন্তানের ভ্রূণ হত্যা রোধে প্রধানমন্ত্রীকে একটি উপায়ও বাতলে দেন তিনি। তিনি বলেন, ‘কারও ঘরে মেয়ে না থাকলে সে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারবে না বলে এখুনি ঘোষণা করা উচিত সরকারের। মেয়ের বিয়ে দেওয়ার সময়ও একথা মাথায় রাখতে হবে।’

সাধু তার বক্তব্যে আরো বলেন, ‘ছেলের পরিবারে যদি একটিও কন্যা সন্তান না থাকে তাহলে সে বাড়িতে মেয়ে না পাঠানোই ভাল। কোন বাড়িতে কন্যা সন্তান না থাকলে ভিক্ষা না নেওয়া উচিত সাধু সন্ন্যাসীদেরও। এগুলো মেনে চললেই কন্যা সন্তানের ভ্রূণ হত্যা রোধ করা যাবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে