,

বৃষ্টিতে মেকআপ ধরে রাখার দারুণ কিছু কৌশল

 
লাইফস্টাইল ডেস্ক :ত্বকে মেকআপ দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন। তার উপর যদি বৃষ্টির দিন হয়, তবে তো কথা নেই! এই বৃষ্টি এই রোদ, আবহাওয়ার মতি গতি বোঝা দায়। এই বিচ্ছিরি আবহাওয়া মেকআপ ঠিক রাখার জন্য ব্যবহার করছেন কত কিছু কত কৌশল, কিন্তু তাতেও মেকআপ ঠিক থাকছে না। দীর্ঘ সময় মেকআপ ত্বকে ধরে রাখার জন্য খুব বেশি কিছু প্রয়োজন পড়ে না। এরজন্য প্রয়োজন হয় সঠিক কসমেটিক্স এবং তার ব্যবহার। এই বৃষ্টিতে মেকআপ ধরে রাখার কিছু কার্যকরী কৌশল জেনে নেওয়া যাক।

বৃষ্টিতে-মেকআপ-ধরে-রাখার-দারুণ-কিছু-কৌশল

১। প্রাইমার
মেকআপ দীর্ঘসময় ধরে রাখার জন্য প্রাইমার অবশ্যই ব্যবহার করা উচিত। এমনকি আপনি ফাউন্ডেশন ব্যবহার করতে না চাইলেও প্রাইমার ব্যবহার করুন। প্রথমে প্রাইমার লাগিয়ে তারপর বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। এটি দীর্ঘ সময় একটা ম্যাট লুক দিবে।

২। বিবি ক্রিম
ভারী ফাউন্ডেশন ব্যবহার করার পরিবর্তে বিবি ক্রিম ব্যবহার করুন। এটি ত্বকে ম্যাট করলেও ত্বকের ময়েশ্চারাইজ ধরে রাখে। এছাড়া বিবি ক্রিমে এসপিএফ রয়েছে যা ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্নি থেকে ত্বককে রক্ষা করে।

৩। আইলাইনার
অবশ্যই ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করা উচিত। পেন্সিল আইলাইনার ব্যবহার না করাই ভাল, কারণ এটি দ্রুত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। লিকুইড আইলাইনার এই সময় ব্যবহার করা ভাল। চিকন করে আইল্যাশের কোল ঘেঁষে আইলাইনার ব্যবহার করুন। এতে আপনার আইল্যাসকে প্রাকৃতিকভাবে ঘন দেখাবে।

৪। আইশ্যাডো
বৃষ্টির দিনে পাউডার আইশ্যাডো ব্যবহার করুন। ক্রিম অথবা জেল আইশ্যাডো ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাউডার আইশ্যাডো দীর্ঘ সময় চোখে ধরে রাখবে। খুব গাঢ় রং এর আইশ্যাডো ব্যবহার করার পরিবর্তে হালকা বা ম্যাট রঙের আইশ্যাডো ব্যবহার করুন।

৫। মাশকারা

ওয়াটারপ্রুফ মাশকারা ব্যবহার করার চেষ্টা করুন। কয়েকবার মাশকারা ব্যবহার করুন। প্রথমবার ব্যবহারের পর শুকিয়ে গেলে আবার ব্যবহার করুন। এইরকমভাবে কয়েকবার ব্যবহার করুন মাশকারা।

৬। লিপস্টিক
এইসময় আপনি অবশ্যই লিপ গ্লস এবং ক্রিমি টেক্সচার লিপস্টিক ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত। ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর পর লিপস্টিকের উপর কিছুটা ফেসপাউডার লাগিয়ে দিন। এই ছোট কৌশল আপনার লিপস্টিক দীর্ঘসময় ধরে রাখবে।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল