,

বাড়তি কিছু না, সকালের নাস্তাই কমাবে মেদ!

 

লাইফস্টাইল ডেস্ক :যারা মেদ নিয়ে চিন্তিত তারা সকালের নাস্তায় রাখতে পারেন এমন কিছু খাবার যা কেবল ক্ষুধা মেটাতেই সাহায্য করবে না, পাশাপাশি কমাবে পেটের অতিরিক্ত মেদও। লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এমন কিছু খাবার সম্পর্কে। জেনে নিন সেগুলো কী কী-

breakfast-700x336

ওটমিল
স্বল্প ক্যালোরি ও প্রচুর পরিমাণে আঁশ রয়েছে ওটে। প্রতিদিন সকালে নিশ্চিন্তে খেতে পারেন এটি। ওটমিল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সকালে এটি খেলে দীর্ঘক্ষণ ক্ষুধাবোধ হয় না। ফলে অতিরিক্ত মেদ থেকে দূরে থাকা যায়।

ডিম
ডিম প্রোটিনের চমৎকার উৎস। ডিমে রয়েছে এমন উপাদান যা মেদ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালের নাস্তায় তাই ১টি করে ডিম খান।

দই
দই প্রোটিনের উৎস। এছাড়া দই পেটে মেদ জমতে বাঁধা দেয় ও রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। প্রতিদিন সকালে তাই নিয়মিত দই খান।

আপেল
আপেল আঁশজাতীয় খাবার। এতে রয়েছে আরও বিভিন্ন ধরনের পুষ্টি। সকালে একটি আপেল খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে।
বাদাম
সকালের নাস্তায় রাখতে পারেন বাদাম। এটি পেটের অতিরিক্ত মেদ দূর করতে সাহায্য করবে।

কলা
কলাতে রয়েছে পটাসিয়াম ও ফাইবার। সকালের নাস্তায় ওটমিলের সঙ্গে কলা মিশিয়ে খান। চাইলে শুধু কলাও খেতে পারেন। এটি পেটে অতিরিক্ত মেদ জমতে দেবে না।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল