বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনসঙ্গী পছন্দে আপনি যে ভুল করছেন

 
লাইফস্টাইল ডেস্ক : আমরা সবাই জানি যে,মানুষ কখনো একা বাস করতে পারে না। তার জন্য প্রয়োজন হয় একটি সমাজ। আর এই সমাজ হবে তার আবাসস্থল। সেইসঙ্গে জীবনকে উপভোগ করতে চাইলে একে অপরের সাথে মিশে থাকা দরকার। আর তার জন্য সে বন্ধু চায়। চায় সঙ্গী। বন্ধুত্ব একাকিত্বের যন্ত্রণাকে ভেঙ্গে দিয়ে মনের কোণে ভাললাগা আর আনন্দের হিল্লোল বইয়ে দেয়। এজন্য চিরজীবন একজনের সাথে কাটিয়ে দেয়ার মতো জীবনসঙ্গী চায় প্রত্যেকেই। কিন্তু সঙ্গী পছন্দে আমরা অনেকেই কিছু ভুল করে থাকি। যা একেবারেই করা উচিত না। কারণ এই ভুলগুলোর কারণেই সম্পর্ক মজবুত হতে পারে না। তাই আসুন আজ সে ভুলগুলো সম্পর্কে জেনে নেই।

life_46484

পারিবারিক ইতিহাস জানতে না চাওয়া
অনেকেই চিন্তা করেন, আমি সম্পর্ক করতে যাচ্ছি শুধু একটি মানুষের সাথে তার পরিবারের সাথে নয় তাহলে পরিবারের ইতিহাস দিয়ে কি করবো’। কিন্তু সত্যি বলতে, রক্ত বলেও একটি কথা রয়েছে। খুব বেশি ব্যতিক্রম না হলে মানুষ তার পরিবারের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় না। পরিবার পরিজন এবং পারিবারিক ইতিহাস থেকেই উঠে আসে মানুষটির আসল পরিচয়। তাই জীবনসঙ্গী নির্বাচনে পারিবারিক ইতিহাস না জানার মতো ভুল করতে যাবেন না।

ব্যক্তিত্বের চাইতে সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া
প্রত্যেক মানুষই সুন্দরের পূজারী, কিন্তু অনেকেই তা মুখে স্বীকার করতে চায় না। তাই প্রায় সকলেই একই নীতিতে বিশ্বাসী, ‘প্রথমে দর্শনদারী তারপর গুণ বিচারী’। কিন্তু জীবনসঙ্গী নির্বাচনে বিষয়টি উলটো হওয়াটাই বাঞ্ছনীয়। সৌন্দর্য কতদিনের বলুন? যৌবন চলে গেলেই সৌন্দর্যে ভাটা পড়তে থাকে। কিন্তু যেটি থাকে তা হচ্ছে ব্যক্তিত্ব, মানুষটির আসল সৌন্দর্য তার ব্যক্তিত্বের মধ্যেই থাকে। তাই মানুষটি কেমন ব্যক্তিত্বের তা না দেখে শুধু সৌন্দর্যের বিচারে কাওকে নির্বাচন করা বোকামি।

সঙ্গীর মধ্যে আপনি কি চান তা না জানা
জীবনসঙ্গী খোঁজা শুরু করার আগে নিজেকে প্রশ্ন করে জেনে নেয়া উচিত আপনি আসলে নিজের সঙ্গীর মধ্যে কি কি চান। আপনি যদি নিজেই না জানেন আপনার সঙ্গীর মধ্যে কি থাকা প্রয়োজন তাহলে সঙ্গী খোঁজার আসলেই কোনো অর্থ নেই। এভাবে যদি আপনি কোনো সঙ্গী খুঁজেও থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন। কারণ মানুষের চাহিদা দিন দিন পরিবর্তন হয়। যদি আপনার চাহিদা নির্দিষ্ট না থাকে তাহলে দু দিন পর আপনার মনে হবে এমন তো আপনি চাননি বা চান না। আর তখনই সমস্যা সৃষ্টি হবে। তাই আগে নিজের মন স্থির করে নিন সঙ্গীর ব্যাপারে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব