,

ত্বক সুস্থ রাখার খাবার

 
লাইফস্টাইল ডেস্কঃ সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ ত্বকও প্রয়োজন। ত্বকের সুস্থতার জন্য পুষ্টিকর খাবার বেছে নেয়া জরুরি। খাবারে পানির পরিমাণ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং তৈলাক্ততা এসব সরাসরি ত্বকের ওপর প্রভাব ফেলে। ত্বক ভালো, সুস্থ, সতেজ ও চিরতরুণ রাখতে আপনি যা খাবেন তাতে প্রচুর পানি থাকা উচিত। সে সঙ্গে চাই নানা ধরনের ভিটামিন।

skin

যা খাবেন :

শসা
শসায় সিলিকা থাকায় এটি উজ্জ্বল ও পরিষ্কার ত্বক বজায় রাখতে সাহায্য করে, ত্বকের কোলাজেনকে রক্ষা করে এবং টান টান রাখে। সবুজ খোসাসহ শসা এতে আরও বেশি সাহায্য করবে।

লেবু
প্রতিদিন এক গ্লাস পানিতে একটা লেবু চিপে সেই পানি পান করলে যকৃত পরিষ্কার হয়। আর ত্বক ভালো রাখতে যকৃতের ভূমিকা অপরিসীম।

টমেটো
টমেটোতে যে লাইকোপিন নামে উপাদান আছে, তা ত্বককে উজ্জ্বল রাখে। আর ভিটামিন সি ত্বকের রুক্ষতা দূর করে। গবেষকেরা একমত যে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় টমেটো আপনার ত্বকে বলিরেখা পড়তে দেবে না।

গাজর
গাজরে আছে প্রচুর ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। প্রতিদিন এক কাপ কাঁচা গাজর আপনার ত্বককে আলাদা এক উজ্জ্বলতা দেবে এবং সূর্যালোকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাবে। ত্বকের রংয়ে লালচে আভা এনে দেবে এই গাজর।

যা খাবেন না :

ভাজা-পোড়া
অতিরিক্ত তৈলাক্ত খাবার, যেমন ভাজা-পোড়া খেলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়। কেননা, এরা টক্সিন তৈরি করে, ত্বকে নীরব প্রদাহ সৃষ্টি করে। ফলে ত্বকের সুস্থতা ব্যহত হয়।

চিনি
রক্তে চিনি বা শর্করার পরিমাণ বেড়ে গেলে গ্লাইকেশন প্রোডাক্ট তৈরি হয় দেহে, আর তা ত্বকের কোলাজেন তৈরিতে বাধা দেয়। ফলে ত্বক তার টানটান সতেজতা হারাতে থাকে। ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যেতে থাকে। তাই ত্বকের তারুণ্য ধরে রাখতে হলে মিষ্টি কিন্তু খেতে হবে কম।

ক্যাফেইন
চা ও কফিতে যে ক্যাফেইন আছে তা শরীরকে দ্রুত পানিশূন্য করে, কর্টিসোল হরমোনের নিঃসরণ বাড়ায়, ঘুমের চক্রকে ব্যাহত করে। ফলে ত্বক ক্লান্ত ও বুড়োটে দেখায়। অ্যালকোহলও তাই, এটি ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়। রক্তনালির ওপর মন্দ প্রভাব ফেলে, চর্বি বাড়ায়। ফলে ত্বক অনুজ্জ্বল দেখায়। তাই চা-কফিতে পরিমিত হতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে