,

আপনার সন্তানকে কখনোই বলা উচিত নয় যে কথাগুলো

24847-boroঅনলাইন ডেস্ক: কাজের অনেক চাপে হয়তো আপনি আপনার সন্তানকে এমন ভুল কিছু কথা বলে থাকেন যা শুনে সে কষ্ট পায়, রেগে যায় বা দ্বিধান্বিত হয়। আপনি হয়তো বাচ্চার ভালোর জন্য তাকে বকা দিচ্ছেন, ভাবছেন একটু বকা দিলে তো কোনো ক্ষতি নেই। এই একটু বকা আপনার বাচ্চার মনে খুব খারাপ প্রভাব ফেলছে। এটি তার ব্যক্তিত্বে অনেকখানি নেতিবাচক প্রভাব ফেলে। শুধু ব্যক্তিত্বে নয় এটি আপনাদের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে।

চলুন জেনে নেয়া যাক, এমনই কিছু ভুলের কথা যা আপনার সন্তানকে কখনোই বলা উচিত নয়-

১। আমাকে একা থাকতে দাওঃ-
প্রতিটি মানুষের নিজস্ব কিছু সময় কাটানোর প্রয়োজন হয়। জীবনে এমন কোনো এক সময় আসে, যখন সবাই একা একা থাকতে চায়। কিন্তু তাই বলে সন্তানকে সরাসরি বলবেন না, ‘আমাকে একা থাকতে দাও।’ এটি তাদের মধ্যে নিরপত্তাহীনতা সৃষ্টি করে। সে মনে করে আপনি হয়তো আর তাকে ভালোবাসেন না।

২। তোমাকে দিয়ে কিছু হবে নাঃ-
প্রতিটি মানুষের সীমাবদ্ধতা রয়েছে। আপনার সন্তানেও এর ব্যতিক্রম নয়। সব কাজ সে করতে পারবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি কোন কাজে ব্যর্থ হয়, তার মানে এই নয় যে তার দ্বারা কোন কাজ হবে না। তাকে সান্ত্বনা দিন। তার সমস্যা খুঁজে বের করে সমাধান করুন।

৩। তোমার ভাই বা আপুর মত হতে পারো নাঃ-
আপনার সন্তানকে তার ভাইবোন বা কাজিনের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি সন্তানই স্বতন্ত্র। আপনার এইরূপ তুলনা তার ব্যক্তিত্বে প্রভাব ফেলে। নিজের ভেতর হীনমন্যতা সৃষ্টি হয়।

৪। থাম! না হলে তোমাকে মারবঃ-
এই কথাটি প্রায় সব বাবা মায়েরা তার সন্তানদের বলে থাকেন। আপনি সন্তানকে মারেন কিংবা না মারেন এই কথাটি তার মনে বিদ্রোহী মনোভাব সৃষ্টি করে। শুধু তাই নয় এটি বাচ্চাদেরকে জেদি করে তোলে।

৫। তুমি কোনো কাজ ঠিকমত করতে পারো নাঃ-
একজন বাচ্চার ক্ষমতা সীমিত থাকে। সে সব কাজ নিখুঁত করার চেষ্টা করে। কিন্তু সবসময় তা পারফেক্ট নাও হতে পারে। তার মানে এই নয় যে, তাকে দিয়ে কোনো কাজ হবে না।

৬। তুমি না জন্মালে ভালো হতোঃ-
রাগ করে হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক সন্তানকে এই ধরণের কথা বলা থেকে বিরত থাকুন। এই একটি কথা আপনার প্রতি সন্তানের ঘৃণা তৈরির জন্য যথেষ্ট।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে