,

হাথুরুসিংহেদের নতুন ঠিকানা কুর্মিটোলা, থাকছে পুলিশি প্রহরা

25_219575স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবকেই বেছে নিলেন জাতীয় ক্রিকেট দলের বিদেশী কোচরা। বনানীর পুরনো বাসা ছেড়ে এখন থেকে কুর্মিটোলা গলফ ক্লাবেই থাকবেন চন্দিকা হাথুরুসিংহে, রিচার্ড হালসাল ও মারিও ভিল্লাভারায়ন।

শেষের দুজন ইতোমধ্যে কুর্মিটোলা গলফ ক্লাবে নতুন ঠিকানায় উঠেও গেছেন। ঢাকা আসলেও তারা যে আগের বাসায় থাকছেন না, তা একরকম নিশ্চিতই হয়ে পড়েছিল। গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ার প্রাণনাশি জঙ্গি হামলার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশী কোচিং স্টাফরা একটু বেশিই শঙ্কিত হয়ে পড়েছিলেন।

প্রাথমিক অবস্থায় নিরাপত্তার কথা ভেবে ঢাকায় না এসে নিজ নিজ দেশে বসে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণকেই সবচেয়ে ভালো কাজ বলে মনে করেছেন চন্দিকা হাতুরুসিংহে, রিচার্ড হালসাল ও মারিও ভিল্লাভারায়ন।
পাশাপাশি রাজধানী ঢাকার সবচেয়ে নিরাপদ স্থানে নিজেদের আবাসন ব্যবস্থা করার দাবিও তোলেন তারা। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিসিবি তাদের সামনে তিনটি সম্ভাব্য বিকল্প ব্যবস্থা তুলে ধরে।

যার একটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে বিসিবি একাডেমি ভবনের দোতলায় যে ডরমেটরি আছে সেখানে থাকা। দুই. ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কুর্মিটোলা গলফ ক্লাবে আবাসন ব্যবস্থা। না হয় আগে যে জায়গায় বাসা ছিল, সেখানে নিরাপত্তা বাড়িয়ে দেয়া।

এই তিন বিকল্পের মধ্যে বিদেশী কোচিং স্টাফরা কুর্মিটোলা গলফ ক্লাবকেই সবচেয়ে নিরাপদ ভেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, গুলশানের ঘটনার পর পরই বনানীর পুরনো বাসায় থাকতে রাজ্যের আপত্তি বিদেশী কোচদের। তাই সেখানে যেতে অনীহা তাদের। আর বিসিবি একাডেমিতে থাকলে নিজেদের চলাফেরায় স্বাধীনতা ও গোপনীয়তা কমে যাবে এবং প্রায় সার্বক্ষণিক মিডিয়ার নজরদারিতে কাটাতে হবে। এই ধারণায় শেরেবাংলা স্টেডিয়াম লাগোয়া বিসিবি একাডেমি ভবনের ডরমেটরিতে থাকতে অপারগতা প্রকাশ করেছেন বিদেশী কোচিং স্টাফরা।

বিসিবির সিকিউরিটি কমিটির প্রধান মেজর (অব.) হোসেন ইমাম শনিবার বিকেলে জাগো নিউজের সাথে আলাপে জানান, ‘এখন থেকে জাতীয় ক্রিকেট দলের বিদেশী কোচরা কুর্মিটোলা গলফ ক্লাবেই অবস্থান করবেন। সেটাই তাদের নতুন ঠিকানা।’

বলার অপেক্ষা রাখে না যে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ভিতরে কুর্মিটোলা গলফ ক্লাব। খুব স্বাভাবিকভাবেই নিরাপদ। বিসিবি নিরাপত্তা কমিটি প্রধানের কথা, ‘শুধু কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভিতর অবস্থানই নয়, বিদেশী কোচরা যে জায়গায় থাকবেন, সেগুলোও যথেষ্ট সুসজ্জিত। আধুনিকও।’

ঢাকা সেনা সদর এলাকায় আবাসন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি বিসিবি বিদেশী কোচদের সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়েও অনেক বেশি মনোযোগী।

বিসিবি সিকিউরিটি কমিটি প্রধানের দেয়া তথ্য অনুযায়ী জাতীয় দলের বিদেশী কোচিং স্টাফদের নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। এখন থেকে তারা সবাই পুলিশি প্রহরা পাবেন।

বাসা থেকে তারা যখন বোর্ডে আসবেন বা জাতীয় দলের কোচিং কার্যক্রম পরিচলনার উদ্দেশ্যে শেরেবাংলা স্টেডিয়াম কিংবা অন্য কোথাও যাবেন, তখন তাদের সাথে গানম্যান ও পুলিশি প্রহরা থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে